বিশ্বমানের মেডিকেলে স্বল্প খরচে পড়ার সুযোগ কিরগিজস্তানে
বেসরকারী মেডিক্যাল কলেজের ভর্তি ও টিউশন ফি ২৩ লাখ টাকা হওয়ায় অনেক শিক্ষার্থীর সাদা এপ্রোনের গল্পগুলো আর লেখা হয়ে ওঠেনা কোনোদিন। তবে বিশ্বায়নের এই যুগে দুশ্চিন্তার কিছু নেই। সাধ্যের মধ্যে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ডাক্তার হওয়ার গল্প গুলো রচিত হতে পারে দেশের বাইরেও। কম খরচে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে ডাক্তারি পড়তে পারেন এমন কারো জন্য কিরগিজস্তান হতে পারে প্রথম পছন্দ।
পড়তে পারেন যে সব প্রতিষ্ঠানেঃ
বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টিস্ট কাউন্সিল (বিএমডিসি), এমসিআই, পিএমডিসি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্য থেকে ইন্টারন্যাশনাল স্কুল অফ মেডিসিন, ইন্টারন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটি কিংবা আবিসিনা ইন্টারন্যাশনাল মেডিক্যাল ইনিস্টিটিউট এর মত সুনাম ধন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন স্বপ্নের ডাক্তারি। এসব প্রতিষ্ঠান থেকে ৫ম বর্ষ পর্যন্ত ক্রেডিট ট্রান্সফারের সুযোগও রয়েছে।
টিউশন ফি ও থাকা খাওয়ার খরচঃ
বিশ্ববিদ্যালয় ভেদে ছয় মাসের প্রতি সেমিস্টারের জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা টিউশন ফি দিতে হয়। কেউ চাইলে সেমিস্টার ফি এক সাথে না দিয়ে মাসে মাসেও দিতে পারেন। ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, টিউশন ফি, লাইব্রেরী ফি ইত্যাদি আনুষঙ্গিক খরচ বাবদ মোট ১৩ থেকে ১৮ লাখ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হয়।
কিরগিজস্তানে লিভিং কস্ট খুবই কম। বিশ্ববিদ্যালয়ের ডর্ম বা হোস্টেল ফি বছরে ৪০০ থেকে ৬০০ ডলার। অর্থাৎ ৭-১০ হাজার টাকার মধ্যে একজন শিক্ষার্থীর থাকা-খাওয়ার বন্দোবস্ত ভালভাবে হয়ে যায় দেশটিতে।
যেভাবে ভর্তি হতে পারেনঃ
কিরগিজস্তানের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছে বিশ্বব্যাপী। এসব এজেন্টদের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করে থাকে। কিরগিজস্তানে ভর্তির সবচেয়ে বড় সুবিধা হল এম্বাসি ফেইস করা লাগেনা। কাগজপত্র ঠিকঠাক থাকলে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ই-ভিসা প্রেরণ করা হয়।
যার মাধ্যমে সরাসরি ঢাকা থেকে কিরগিস্তানের রাজধানী বিশকেকে ফ্লাই করা যায়। ভর্তির সব প্রক্রিয়া শেষ করতে মাত্র ১৫-২০ দিনের মত সময় লাগে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মোটামুটি ভাল রেজাল্ট থাকলে ভর্তি হওয়ার সুযোগ থাকে। মার্চ এবং সেপ্টেম্বরে এসব বিশ্ববিদ্যালয়ের সেশন শুরু হয়।
মেডিক্যাল কলেজের পাঠ চুকিয়ে বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টিস্ট কাউন্সিলে পরীক্ষা দিয়ে মানব সেবার এই মহান পেশায় নিজেকে নিয়োজিত করা যায়।
যোগাযোগঃ
বাংলাদেশে কিরগিজস্তানের নির্ভরযোগ্য প্রতিনিধি
অ্যাম্বিশন ইন্টারন্যাশনাল এডুকেশন
ঠিকানাঃ বাসাঃ ১৩, রোডঃ ৭/সি, সেক্টরঃ ৯, উত্তরা, ঢাকা।
ফোনঃ ০১৯৩৮৯০৩১২৪



No comments