বিদেশে উচ্চশিক্ষা (১ম পর্ব)

হাভার্ড ইউনিভার্সিটির কনভোকেশন

বিদেশে উচ্চশিক্ষা (১ম পর্ব)


বিশ্বব্রহ্মাণ্ড দেখতে,নতুন সংস্কৃতির সাথে পরিচিত হতে,আধুনিক পড়াশোনা করতে,আধুনিক জীবনযাপন করতে,বিশ্বের বুকে নিজেকে তুলে ধরতে ইত্যাদি কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারেন।এই কারণগুলি ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো বিদেশে পড়তে গেলেই বুঝতে পারবেন।
সাধারণত বিদেশে পড়াশুনা করতে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় রয়েছে।সেগুলো হলো,এইচএসসি শেষ করার পর ইঞ্জিনিয়ারিং, মেডিকেল,অনার্স,বিবিএ ইত্যাদিতে পড়ার জন্য বিদেশে যাওয়া যায়।এরপর দেশ থেকে অনার্স কমপ্লিট করার পর বিদেশে মাস্টার্স ডিগ্রীর জন্যে যাওয়া যায়।পিএইচডি ডিগ্রি করার জন্য বিদেশে পড়তে যাওয়া যায়।শুধুমাত্র গবেষণা করার জন্যও বিদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। উচ্চশিক্ষার জন্য পরিচিত দেশ গুলি হচ্ছে জার্মানি,ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া,যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, তাইওয়ান, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নিউজিল্যান্ড, হাঙ্গেরি, ব্রুনাই, চায়না, রাশিয়া, তুরস্ক, সৌদিআরব,স্ক্যান্ডেনেভিয়ান দেশসমূহ, ডেনমার্ক,মিশর, ফিনল্যান্ড, জাপান, কোরিয়া, পর্তুগাল ইত্যাদি দেশসমূহে পড়তে যেতে পারেন।
অরিজিনাল শাওমি এয়ার ডটস কিনতে পারেন আমাদের বিশ্বস্ত বিডি শপ থেকে।

No comments

Powered by Blogger.