বিদেশে উচ্চশিক্ষা (৩য় পর্ব)

দেশের বাহিরে পড়াশোনা করতে যেতে চান অনেকেই।অনেকের ক্ষেত্রে দেখা গেছে,এপ্লাই করেছেন কিন্তু সুযোগ পাননি বা সুযোগ পেয়েছেন কিন্তু স্কলারশিপ পাননি।
এটার অনেকগুলো কারণ রয়েছে।বিদেশে স্কলারশিপ পাওয়া বা পড়ালেখার সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই জানা জরুরী।নিচে বিষয়গুলো তুলে ধরা হলো।
১.সব বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করা যাবে না: মনে চাইলেই সব জায়গায় আবেদন করা যাবে না।যেসব জায়গায় প্রয়োজন সেসব জায়গায় দেখেশুনে আবেদন করুন।
২.ভুল অথবা অসম্পূর্ণ তথ্য দেয়া যাবে না: তথ্য প্রদানের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। নাহলে আবেদন বাতিল বা স্কলারশিপ না ও পেতে পারেন।
৩.গতানুগতিক ধারার প্রবন্ধ লিখা যাবে না: প্রবন্ধ লিখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।প্রবন্ধে একটু আধুনিকতা এবং অনন্যতা আনার চেষ্টা করুন।এক্ষেত্রে অভিজ্ঞদের কাছ থেকে সাহায্য নিতে পারেন।
৪.নির্দিষ্ট সময়ের পরে আবেদন করা যাবে না: আবেদনের শেষ দিনের আগেই আবেদন করুন।নাহলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৫.ভুল ব্যাখ্যা দেয়া যাবে না: অনেক ক্ষেত্রে আপনার নিকট কোনকিছুর ব্যাখ্যা বা কারণ জানতে চাইলে ভুল ব্যাখ্যা দেয়া যাবে না।না পারলে সরাসরি কর্তৃপক্ষকে অবগত করুন যে আপনি ব্যাপারটা জানেন না।
সঠিক পদ্ধতি অবলম্বন করে এগিয়ে যান সফলতা একদিন আসবেই।

No comments