কম্পিউটারের যেসব স্কিল আপনার থাকতেই হবে।


চাকুরিতে সবাই পড়াশোনা করে ভাল রেজাল্ট নিয়ে ঢুকে। কিন্তু আপনার যদি কিছু এক্সট্রা কোয়ালিটি থাকে তাহলে কেমন হয়। অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবেন আপনি। অন্যদের তুলনায় এগিয়ে থাকতে পড়ে ফেলুন নিম্নোল্লিখিত গুণগুলো যা আপনার অবশ্যই থাকা প্রয়োজন।

১. মাইক্রোসফট এক্সেল : ব্যক্তিগত কাজ হোক আর চাকুরির জন্যে হোক মাইক্রোসফট এক্সেল অবশ্যই জানা থাকতে হবে।আমাদের সবসময় মনে হয় যে,যখন প্রয়োজন হবে তখন কোর্স করে নেব।আসলে কখন প্রয়োজন হবে তা কেউ জানেনা।তাই অন্তত এক্সেলের বেসিক জ্ঞানটুকু জেনে রাখা ভালো।

২. দ্রুত টাইপিং : বাংলা এবং ইংরেজি দ্রুত টাইপিং জানা খুবই জরুরী।শুধু ইংরেজি হলেও অনেক ক্ষেত্রে চলে।আরও বেশি জানলেও সমস্যা নেই।

৩. ই-মেইল লেখা : প্রোফেশনাল ই-মেইল লেখার কৌশল জানতে হবে।কিভাবে অল্প কথায় অনেক ইনফরমেশন দেয়া যাবে,কিভাবে সাব্জেক্ট লিখতে হবে,কিভাবে লিস্ট করতে হবে এসব জানা অত্যন্ত জরুরী।যেখানেই চাকুরী করেন না কেন ই-মেইল আপনাকে পাঠাতেই হবে।

৪. ফটো এডিটিং : প্রোফেশনাল এডিটিং না হোক অন্তত বেসিক ফটোশপ টা জেনে রাখা ভাল।কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়,কিভাবে কালার টিউনিং করতে হয়ে এসব জানা থাকলে অনেক এগিয়ে থাকবেন আপনি।

৫. ভিডিও এডিটিং : বড় একটা ভিডিও এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ কেটে নেওয়া,মিউজিক চেঞ্জ করা,ভয়েস এড করা এমন বেসিক কিছু জানা থাকা দরকার।

৬. নিজস্ব ওয়েবসাইট : নিজের একটা ওয়েবসাইট থাকা কি পরিমাণ গুরুত্বপূর্ণ তা প্রফেশনাল লাইফে না গেলে বোঝা যাবেনা।নিজের ওয়েবসাইট নিজের সিভি/নিজের কোয়ালিটি গুলো প্রকাশ করে।তাই নিজের একটি ওয়েবসাইট যত দ্রুত সম্ভব প্রকাশ করুন।

No comments

Powered by Blogger.