মহান বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ই ডিসেম্বর,আমাদের মহান বিজয় দিবস।১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা।এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের যুদ্ধ।
মাতৃভূমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল,হাজারো মা বোন হারিয়েছিল তাদের সম্ভ্রম। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছিল এই মহান বিজয় দিবস।
সবাইকে আবারও এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।


No comments