রাসূলের আগমন:অনুরাগী উম্মতের চোখে।
![]() |
| Photo by Jeremy Cai |
মুহাম্মদ ইকরামুল হক।
শিক্ষার্থী,ঢা.বি.
শুষ্ক,বস্তুবাদী ইসলামের ধারক মহামতিরা কি ফতোয়া দিয়ে এই বিষয়গুলোর একাগ্রতা ও গভীরতা যাচাই করতে পারবেন? তাকওয়া,ইহসান ব্যতিরেকে মুমিন কিভাবে তার প্রাণের খোরাক যোগাড় করবে?শুষ্ক, কাঠামোবাদী মুসলিমরা না বুঝুক, যাদের মন নবীপ্রেমের শীতল নির্যাসে সিঞ্চিত তারা বুঝে যে কী সেই তীব্র অনুরাগ,কী সেই তীব্র মমতা নবীকে প্রলুব্ধ করে উম্মতের জন্য কাঁদতে আর উম্মতকে ধাবিত করে দেড় হাজার বছর পরে এসেও নবীপ্রেমের দহনে নিজেকে পোড়াতে।
রাসূলে আকরাম (দ) এর আগমনের আনন্দ তো সেই মুমিনদের জন্য যারা 'ইয়া নাবি সালাম আলাইক' বললেই মদিনার সবুজ গম্বুজের স্নিগ্ধতা পায়,রাসূলের দরদী সত্তার কথা মনে আসলেই যাদের নয়নযুগল সিক্ত হয়ে যায়।
আমরা কি পারব আবু বকর সিদ্দিক(রা)এর সেই চেতনা ধারণ করতে যা তাকে বলতে উদ্বুদ্ধ করেছিল যে রাসূলের চেহারা পানে তাকিয়ে থাকাই তার প্রিয়তম কাজ? আমরা কি পারব সেই সাহাবির মত বলতে যিনি বলেছিলেন যে তাঁর কোনো অবলম্বন নাই, তবে একটা জিনিস আছে যে তিনি আল্লাহ ও রাসূল(দ) কে সবচেয়ে বেশি ভালবাসেন?
গোনাহগার, দুর্বল উম্মতরা তাদের প্রিয় রাসূলের আগমনের স্মরণে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় আনন্দ প্রকাশে আত্মনিয়োগ করছেন সেই আন্তরিকতার প্রতিদান পেতে অতিশিক্ষিত আলেমদের(?) কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করার কোন প্রয়োজন আদৌ আছে কি যেই আলেমভব্যরা নাকি নিজেরাই ঈমানের মজ্জারস থেকে তিরোহিত?


No comments