পৃথিবীর জনপ্রিয় দশ প্রোগ্রামিং ভাষা।

Photo by Markus Spiske on Unsplash
'দ্যা স্টেট অফ দ্যা অক্টভার্স' প্রতিবছর শীর্ষ দশ জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা প্রকাশ করে।প্রতিবছরের ন্যায় এবারও তারা এ লিস্ট প্রকাশ করেছে।এতে শীর্ষে অবস্থান করছে জাভাস্ক্রিপ্ট।'দ্যা স্টেট অফ দ্যা অক্টভার্স' মূলত গিটহাবে আড্ডা দেয়া প্রায় ৪ কোটি প্রোগ্রামারদের মতামতের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে থাকে। 

১।জাভাস্ক্রিপ্টঃ


জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট এবং গেম তৈরির কাজে অধিক ব্যবহৃত হয়।১৯৯৫ সালে নেটস্কেপের প্রকৌশলী ব্রেন্ডন আইক জাভাস্ক্রিপ্ট তৈরি করেন, যেটা মুক্তি পায় ১৯৯৬ সালের শুরুর দিকে নেটস্কেপ-২ (ব্রাউজার) এর সাথে।

২।পাইথনঃ

১৯৮০ দশকের শেষদিকে গুইডো ভ্যান রস্যিউম পাইথন আবিস্কার করেন।পাইথন প্রোগ্রামিং ভাষার নামকরণ করা হয়েছে ব্রিটিশ রম্য অনুষ্ঠান "মন্টি পাইথন ফ্লাইং সারকাসের" নামে।
জোপ অ্যাপ্লিকেশন সার্ভার, এমনেট ডিস্ট্রিবিউটেড ফাইল স্টোর, ইউটিউব এবং মূল বিটটরেন্ট ক্লায়েন্ট,গুগল,নাসা,ইমিউনিটি সিকিউরিটির কিছু টুলস, কোর সিকিউরিটির কিছু টুলস, ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তা স্ক্যানার ওয়াপিটি ও ফাজার টিএওএফ ইত্যাদি বড় বড় কাজে পাইথন ব্যবহৃত হয়।সাধারণত দ্রুত সফটওয়ার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।তাই বলা যায় এই ভাষার বড় কমিউনিটি রয়েছে।

৩।জাভাঃ

জেমস গোসলিং,মাইক শেরিদান এবং প্যাট্রিক নটন ১৯৯১ সালের জুনে জাভা ল্যাঙ্গুয়েজ প্রোজেক্ট সর্বপ্রথম শুরু করেন।এটি সাধারনত মোবাইল অ্যাপ,ওয়েব অ্যাপ,গেম,ডেটাবেজ নির্ভর সফটওয়্যার তৈরিতে অধিক ব্যবহৃত হয়।টুইটার ও নেটফ্লিক্স জাভা দিয়ে তৈরি।

৪।পিএইচপিঃ

 রাসমুস লের্ডর্ফ ১৯৯৪ সালে পিএইচপি তৈরী শুরু করেছিলেনফেসবুক ও ইয়াহু পিএইচপি দিয়ে তৈরি।এটি ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়।এটি দিয়ে ডেটাবেজের সাথে কাজ করতে সুবিধা হয়।

৫।সি শার্পঃ

মোবাইল এপ,গেম,এন্টারপ্রাইজ সফটওয়ার তৈরিতে ব্যবহৃত হয়।জাভার সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে।

৬।সি++ ঃ

অপারেটিং সিস্টেম,ব্রাউজার,গেম ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।

৭।টাইপস্ক্রিপ্টঃ

জাভাস্ক্রিপ্টের সাথে মিল রয়েছে।বড়বড় সফটওয়্যার তৈরিতে ব্যবহৃত হয়।

৮।শেলঃ

দূর থেকে অপারেটিং সিস্টেমকে নির্দেশনা দিতে এটি ব্যবহৃত হয়ে থাকে।

৯।সিঃ

সি থেকে অনেক প্রোগ্রামিং ভাষার উৎপত্তি হয়েছে।এটি অনেক জনপ্রিয় একটি ভাষা।এটি ১৯৭২ সালে ডেনিচ রিচি তৈরি করেন।

১০।রুবিঃ
এটি ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়।১৯৯৫ সালে পছন্দের প্রোগ্রামিং ভাষার সেরা অংশগুলি নিয়ে ইউকিহিরো মাতসুমোতো এই ভাষা তৈরি করেন।

No comments

Powered by Blogger.