গুই সাপের সংক্ষিপ্ত বর্ণনা।

গুই সাপ বা গোসাপ যার ইংরেজি নাম হচ্ছে  Monitor Lizard যা কোনো সাপ নয়।অনেকে এটিকে সাপ ভেবে ভয় পেলেও এটি বড়সড় টিকটিকির মতো দেখতে কিন্তু সাপের মতো দ্বিখণ্ডিত জিভসম্পন্ন প্রাণী।

এটি ভ্যারানিডি (Varanidae) গোত্রের টিকটিকি।এদের লালায় বিষাক্ত ও ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে।তবে এই প্রাণিটি নানাভাবে পরিবেশের উপকার করছে।গুই সাপ ছোট ছোট সাপ, ব্যাঙ, ইদুর, মাছ, হাঁস–মুরগির ছানা, শামুক, কেঁচো ইত্যাদি খেয়ে জীবনধারন করে।

এরা মূলত গর্তবাসী প্রাণী। গ্রামীণ জনপদের ঝোপ, গর্ত বা গাছের কোটরে তারা বসবাস করে।এরা উভচর প্রাণী এবং সাঁতার কাটতে পারে সাথে গাছেও উঠতে পারে।অনেকে গুই সাপকে ভয় পেলেও এরা নিরীহ প্রাণী।মানুষ দেখলে পালিয়ে যায়।মানুষকে দংশন করে না। বরং বিষধর সাপ খেয়ে আমাদের চার পাশকে নিরাপদ রাখে। 

গুইসাপের চামড়ার অনেক অর্থনৈতিক মূল্য রয়েছে। মেয়েদের ভ্যানিটি ব্যাগ তৈরিতে গুইসাপের চামড়া কাজে লাগানো হয়।চোরা শিকারিরা তাই গুই সাপ শিকার করে চামড়া তুলে বিক্রি করে দেয়। বিদেশেও গুইসাপের চাহিদা রয়েছে।গ্রামীণ জনপদে এসব গুইসাপের অবাধ বিচরণ বর্তমানে তেমন দেখা যায় না।

ঢাকা বোটানিক্যাল গার্ডেন থেকে ছবিটি তুলেছেন বিলাস সরদার

লিখেছেন বিলাস সরদার,
মেম্বার অফ ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ অর্গানাইজেশন।

No comments

Powered by Blogger.