পৃথিবীর দরিদ্রতম ৫ টি দেশ


পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র যেখানে প্রযুক্তিত,শিল্প,সাহিত্য,সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে । সেখানে কিছু দেশের অর্থনৈতিক অবস্থার এতোটাই বেহাল দশা যে তারা খাদ্য সংকটের মতো কঠিন সমস্যায় ভুগছে । ভুগছে এমন আরও নানাবিধ সমস্যায় । আজ আমরা জানব পৃথিবীর সেকল ৫ টি দরিদ্রতম রাষ্ট্রের তথ্য।

১। বুরুন্ডিঃ লিস্টের শুরুতেই রয়েছে বুরুন্ডি।দেশটি পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে রুয়ান্ডা, পূর্বে ও দক্ষিণে তানজানিয়া, পশ্চিমে তাংগানিকা হ্রদ ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (প্রাক্তন জায়ার)। এলাকাটি অতীতে গোত্র রাজারা শাসন করত। ১৯শ শতকের শেষে এসে জার্মানি অঞ্চলটি দখল করে উপনিবেশ স্থাপন করে। ১৯৬২ সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত এটি প্রথমে জার্মান ও পরবর্তীতে বেলজীয় উপনিবেশ ছিল। বুজুম্বুরা (Bujumbura) রাজধানী ও বৃহত্তম শহর।

দেশটির মোট আয়তন ২৭,৮৩৪ বর্গ কিমি এবং জিডিপি (মাথাপিছু) ৭২৭ মার্কিন ডলার।

২। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রঃ লিস্টের দ্বিতীয়তে রয়েছে এ দেশটি।মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। বাঙ্গী হল মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী। উবাঙ্গী নদী দেশটির একমাত্র অর্থনৈতিক চালিকা শক্তি। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি জাতিসংঘের শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী দেশটিতে নিয়মিত কর্মরত আছে। প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণ ও পারস্পরিক দাঙ্গা দেশটির স্থিতিশীলতা চরমভাবে বিপর্যয় ডেকে এনেছে। বিশ্বের দরিদ্র দেশের মধ্যে একটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 

দেশটির মোট আয়তন ৬,২২,৯৮৪ বর্গ কিমি এবং জিডিপি (মাথাপিছু) ৭৪৬ মার্কিন ডলার।



৩। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রঃ দেশটি লিস্টের তৃতীয় স্থানে অবস্থান করছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। দেশটির পূর্ব দিকে উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি এবং তানজানিয়া, পশ্চিমে কঙ্গো প্রজাতন্ত্র, উত্তরে সেন্ট্রাল আফ্রিকান রিপাব্লিক এবং দক্ষিন সুদান এবং দক্ষিন দিকে এঙ্গোলা এবং জাম্বিয়া অবস্থিত। পূর্বে দেশটি জায়ার নামে পরিচিত ছিল।

দেশটির মোট আয়তন ২৩,৪৫,৪০৯ বর্গ কিমি এবং জিডিপি (মাথাপিছু) ৭৯১ মার্কিন ডলার।




৪। মালাউইঃ এ দেশটি লিস্টের ৪র্থ স্থানে অবস্থান করছে। দেশটির উত্তর পূর্বাংশে তানজানিয়া,পূর্ব-দক্ষিন-পশ্চিম ঘিরে মোজাম্বিক এবং পশ্চিমে জাম্বিয়া অবস্থিত। মালাউই পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম লিলংগো

দেশটির মোট আয়তন ১১৮,৪৮৪ বর্গ কিমি এবং জিডিপি (মাথাপিছু) ১২০০ মার্কিন ডলার। 



৫।নাইজারঃ দেশটি লিস্টের সর্বশেষ স্থান তথা ৫ নাম্বারে অবস্থান করছে। নাইজার পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। স্থলবেষ্টিত এই দেশটির নাম রাখা হয়েছে নাইজার নদীর নামানুসারে। এর দক্ষিণে নাইজেরিয়া  বেনিন, পশ্চিমে বুরকিনা ফাসো  মালি, উত্তরে আলজেরিয়া  লিবিয়া, এবং পূর্বে চাদ। নাইজারের রাজধানীর নাম নিয়ামে

দেশটির মোট আয়তন ১২,৬৭,০০০ বর্গ কিমি এবং জিডিপি (মাথাপিছু) ১২৮০ মার্কিন ডলার। 

No comments

Powered by Blogger.