নানা মুনি নানা মত।
নিশিতা সাথী
শিক্ষার্থী,ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
সবার সমান অধিকার,সবাই সমানের কথা বললেও আমি বলছি সবাই সমান নই।হ্যাঁ ঠিক ই বলছি সবাই সমান নই।যদি সবাই সমান হতো তাহলে প্রতিটি মানুষের চেতনা, চিন্তা জগৎ হতো সীমিত। একটা দূর পর্যন্ত এসে প্রতিটি মানুষের ভাবনা বা উদ্ভাবনা,নতুন সৃষ্টির উদ্দেগ এবং সকল কিছুর পরিধি এক ই জায়গায় এসে থেমে যেতো।
সবাই সমানে সমানে প্রথম শ্রেণির হতো।সবাই রাজা,সবাই রানী,সবাই জ্ঞানের ভান্ডার এর মালিকানার দাবিদার হতো।তাহলে পৃথীবিতে কোন নিয়ম নীতি থাকতো না।সবাই যদি রাজা হবে তবে প্রজাটা কে হবে শুনি!
তুমি কর পাবে কোথা থেকে!রাজ্যের উন্নতি করবে কোথা থেকে বা তোমার দরকার ই কি বা কেন হবে এত রাজার মধ্যে সংস্কারের!
আসলেই দুনিয়ায় যদি সবাই সমান হতো তবে দুনিয়া হয়ে যেত বড্ড বেরস।আমরা ভাল মন্দের বিভেদ বুঝতাম না,এত এত প্রাচুর্য আছে এই সৃষ্ট মানুষের মাঝে তা আমাদের অজানাই রয়ে যেত ভাবা যায়!মানুষের মাঝে আছে নতুন নিয়ে ভাবার অসীম ক্ষমতা যা আর কোন জীবের নেই।তাই মানুষ সাহিত্য বুঝে এবং লিখে। তবে সবাই কিন্তু বুঝেও না লেখেও না।সবার ভাবনার জগৎ আলাদা।
আমার জগতে আমি ই রাজা তবে বাস্তব মতে না।বাস্তব মতে সবাই রাজা হলে প্রজা কে হবে প্রশ্নবোধক চিহ্ন। তুমি আমি এক হলে তোমার মধ্যে আমি হওয়ার ইপ্সা জাগতো না।মেধাবী হওয়ার বা সেরা হওয়ার ইচ্ছা হতো না।কারো মধ্যে বেচে থাকার স্বাদ যে মধুর তা জাগতো না।সবাই এক হলে হয়তো মানুষ নিরস হয়ে বদ্ধ হয়ে দম আটকে মরে যেতে চাইতো।
মানুষ বেচে আছে নতুনত্বের তাড়নায়।আমরা যদি দেখি দিন কে দিন একই জায়গায় আমরা স্থির রয়েছি,পারিপার্শ্বিক কোনকিছু এবং আমাদের কোন পরিবর্তন নেই আমরা নিত্যদিন একইভাবে কাটাচ্ছি,কেমন বোধ হবে!
আমরা তখন ছটফট করবো,এ কেমন জীবন!
যার কোন পরিবর্তন বা আবেগ নাই যেন জড় পদার্থ। তাহলে মানুষ না হয়ে গাছ হলে ভালো হতো।গাছেরা কিন্তু জড়জ জীব তবে তাদের মধ্যেও ভিন্নতা আছে বলেই একেক জনের নাম আমরা আম গাছ, জাম গাছ,আর কিছু ফুলজ গাছ নাম দিয়েছি।তাহলে কি করে সৃষ্টির সেরা জীব মানুষ সবাই এক হবে!এদের তো নানা মুনি নানা মত থাকাই স্বাভাবিক।
এক আমিই সমগ্র ভুতব্যের উত্তরসূরী ভাবতাম নিজেকে।জ্ঞানী-গুনী,এত প্রাচুর্যের যুগ আমরা পেতাম ও না যদি কি না সবাই এক হতো।তুমি আমি এক নই তো, তবে পরিচয় আমাদের হয়তো এক!
সব মানুষ এক না,তাই জগৎ সুন্দর।
আরে ভাই তুমি আমি এক হলে কেউ কথা বলতো না,তবে আমার মতন বাচাল মানুষেরা পৃথীবিতে কিভাবে বাচতো!তর্ক কিংবা যুক্তির ব্যাপারে এ কথাটা সবার মানা উচিত। বিশেষ করে আজকের দিনগুলোতে এসবের প্রচারণা বেশি দরকার।কারন আজ মানুষ নিজদের ব্যাপারে সবসময় একরকম ভাবে আর ভাবে অন্যরাও তাই ভাবে,কিন্তু আসলে ব্যাপার টা তা না।
তুমি তোমার মত প্রকাশ করো,তবে তার পক্ষে এবং বিপক্ষে শোনার সক্ষমতাও অর্জন করো। পুনশ্চঃ "দুনিয়ার সব মানুষ সমান না"


No comments