ঢাকার সন্নিকটে মেলে খাঁটি খেজুরের রস,
ঢাকার অদূরে গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈরের সফীপুর আনসার একাডেমি সংলগ্ন কবিরপুরে অবস্থিত বঙ্গবন্ধু ফিল্ম সিটি।যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছগাছালির অনুপম সৌন্দর্য্যে শোভিত বনাঞ্চল,কৃত্রিম লেক,পুকুর,ফুলের বাগান,শস্যক্ষেত,প্রশস্ত মাঠ ইত্যাদি।
১০৫ একর জমির উপর নির্মিত এই সুবিশাল অঙ্গনে রয়েছে বিক্ষিপ্ত দুই শতাধিক খেজুর গাছ।একারণে দূর দূরান্ত থেকে প্রতি মৌসুমে এখানে ছুটে আসেন অনেকেই।এখানে চাইলে বনভোজনের জন্যেও যাওয়া যায়।
প্রবেশের সাথেই চোখের সামনে পরবে খেজুর গাছ।হাতের ডানে-বাঁয়ে পুকুর সামনে খোলা প্রান্তর।সামনে আগালেই বাঁয়ে পরবে আরেকটি অগভীর পুকুর যেখানে ফুঁটে রয়েছে শাপলা ফুল।লেকের ওপারে শালবন ডানে দর্শনার্থীদের জন্য গোছালো সুবিশাল রেস্ট হাউজ।রেস্ট হাউজের সামনে রয়েছে বাহারি ফুলের বাগান এবং পাশেই রাখা আছে কয়েকটি রঙিন বোট।হাউজের পেছনে আরও সুবিশাল শালবন।
শীতের মৌসুমে কুয়াশাচ্ছন্ন এমন পরিবেশে গেলে যে কারো মন ভালো হয়ে যাবে।শালবনের ভেতর দিয়ে আরও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু উচু-নিচু ঘর,রয়েছে সুবিশাল এ ফিল্ম সিটির বহুতল আধুনিক অফিস,রয়েছে কৃত্রিম লেক,কৃত্রিম লেকের উপর রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ।ব্রিজ পার হলেই সামনে পরবে একটি আধুনিক রেস্তোরাঁ।যেহেতু ফিল্ম সিটিটি এখনও চালু হয়নি তাই এসব বন্ধ থাকে।
এসবের বাহিরেও ফিল্ম সিটিতে ভোর ৫ টা ৩০ মিনিটের পর থেকে মেলে খেজুরের রস।যে কেউ চাইলে ওখানে গিয়ে পান করতে পারেন খাঁটি খেজুরের রস।ঢাকায় আমরা যে রস পান করি সে রসের শুভ্রতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।আর এখানে গাছ থেকে নামানো হচ্ছে আর ক্রেতাদের নিকট বিক্রি করা হচ্ছে নির্ভেজাল রস।রসে চুমুক দিলেই মন ভরে যাবে।
যতক্ষণ ক্রেতা আসতে থাকে ততক্ষণ রস বিক্রি হয়।এরপর বাকি রস তারা জ্বাল দিয়ে গুড় বানিয়ে ফেলে।প্রতি হাঁড়ি ২০০ টাকা দরে বিক্রি হয়ে থাকে।প্রতি হাঁড়িতে প্রায় ৫ লিটার রস ধরে।এতে লিটার প্রতি দাম পরে ৪০ টাকা।চাইলে আপনিও যেতে পারেন রস পান করতে বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে।
যেভাবে যাবেন: ঢাকা থেকে গাজীপুর চন্দ্রাগামী বাসে করে চন্দ্রা আসবেন।এরপর চন্দ্রা থেকে রিকশা যোগে ফিল্ম সিটিতে পৌঁছে যাবেন।আর ব্যক্তিগত গাড়ি থাকলে সেটা নিয়েও আসতে পারেন।
শুটিং স্পট অথবা বনভোজনের জন্যে ভাড়া নিবেন যেভাবে: বঙ্গবন্ধু ফিল্ম সিটির ইনচার্জ এর নাম্বারে যোগাযোগ করুন।মোবাইল নাম্বার:০১৯১৬০৫০৪৪৮
অথবা
অতিরিক্ত পরিচালক (উৎপাদন)
বাাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন
কর্পোরেশন
তেজগাঁও, ঢাকা-১২০৮।
হটলাইনঃ ০১৭১১১৩৬২০২
পিবিএক্সঃ ৮১৭০৫০৪-৬

No comments