পেঁয়াজের মূল্য সহনীয় করতে শাহবাগে বিক্ষোভ।

পেঁয়াজ, তেল ও চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনীয় মাত্রায় নামিয়ে আনার দাবিতে আগামী ১৭ই নভেম্বর, রবিবার বেলা ১১.০০ ঘটিকায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহ্বান করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

দাবিসমূহ:

১/ পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা।
২/ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৩/ খোলা বাজারে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বিক্রয়ের পরিধি সম্প্রসারণ করা।
৪/ কৃষিপণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধিপূর্বক আমদানী নির্ভরশীলতা কমিয়ে আনার যথাযথ উদ্যোগ গ্রহণ করা।
৫/ বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতায় বাণিজ্য মন্ত্রীর দায় স্বীকার করে পদত্যাগ করা।


ইভেন্টে যাও্যার জন্যে এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.