বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন চার ল্যাপটপ।
আধুনিক সব ফিচার নিয়ে লেনােভাের চারটি ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে টগি সাভিসেস লিমিটেড।ল্যাপ্টপগুলি হলো, লিজিওন ওয়াই ৭৪০, ইয়ােগা এস৭৩০, আইডিয়াপ্যাড এস৫৪০ এবং ক্রোমবুক সি৩৪০।ডিভাইসগুলি ব্যবহারকারীদের দেবে কম্পিউটারে কাজ করার এক নতুন অভিজ্ঞতা।দেখে নেয়া যাক
কোন ডিভাইসে কি প্রযুক্তি দেয়া হয়েছে।
১।লিজিয়ন ওয়াই ৭৪০ঃ
লেনােভাের লিজিয়ন ওয়াই ৭৪০ ল্যাপটপে আছে শক্তিশালী ৬টি কোর এবং ১২টি থ্রেড বিশিষ্ট নবম জেনারেশনের কোর আই সেভেন ৪.৫ গিগাহার্জ প্রসেসর।


এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০ জেনারেশনের গ্রাফিকস কার্ড।ফলে এটি গেমারদের পছন্দের তালিকায় এগিয়ে থাকবে।
২।ইয়ােগা এস৭৩০ঃ
ইয়োগা এস ৭৩০ দেখতে অনেক সুন্দর।এতে থাকছে কোর আই ৭ ৮ম জেনারেশনের প্রসেসর ।সাথে থাকছে নজিরবিহীন টাচ স্ক্রিন প্রযুক্তি,দ্রুত বন্ধ এবং চালু করার প্রযুক্তি,মাল্টিটাস্কিং,ফিংগারপ্রিন্ট রিডার,ডলবি এট্মস ৩৬০ ডিগ্রী সাউন্ড সিস্টেম,১১.৫ ঘন্টা ব্যাটারি ব্যাকাপ ইত্যাদি।যেগুলো একে এনে দিয়েছে এক অনন্য মাত্রা।
৩।আইডিয়া প্যাড এস ৫৪০ঃ
আইডিয়া প্যাড এস ৫৪০ স্লিম বডিতে ধারণ করছে ১০ম জেনারেশনের প্রসেসর।এতে থাকছে ১ ঘন্টায় ৮০% চার্জের সুবিধা এবং ১২ ঘন্টা ব্যাটারি লাইফ। আরও থাকছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে প্রযুক্তি,ডলবি সাউন্ড সিস্টেম,২টি কুলিং ফ্যান,১৬.৯ মি.মি. আল্ট্রা স্লিম চেসিস প্রযুক্তি ইত্যাদি।
৪।ক্রোমবুক সি৩৪০ঃ
১কেজি২০০গ্রামের ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেল সেলেরন এন ৪০০০ সিরিজের প্রসেসর।এটি অপারেট করছে ক্রোম ও এস প্রযুক্তি। ১১.৬ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লের ল্যাপটপ্টিতে থাকছে টাচস্ক্রিন প্রযুক্তি।১.১৮ কেজি এই ডিভাইসে আরও থাকছে ইউএসবি টাইপ সি প্রযুক্তি,আল্ট্রা এইচডি গ্রাফিক্স ৬০০,১০ ঘন্টা ব্যাটারি ব্যাকাপ ইত্যাদি।






No comments