শিক্ষার্থীরা যেভাবে ১০-৩৫ হাজার টাকা উপার্জন করবেন।
কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে রয়েছে একমাসে ১০-৩৫ হাজার টাকা উপার্জন করার সুবর্ণ সুযোগ।আগামী বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ এ যেকোন স্টলে খণ্ডকালীন কাজ করে এ পরিমান অর্থ উপার্জন করতে পারবেন।প্রতি বছরের মতো এবারও মেলা চলবে পুরো জানুয়ারি মাস।সাধারণত কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে এ চাকুরির অগ্রাধিকার পেয়ে থাকে।
প্রতিষ্ঠানগুলোর পণ্য সঠিকভাবে উপস্থাপন ও বিক্রয় করার জন্য নিয়মিত কর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক চুক্তিভিত্তিক জনবল নিয়োগ করে থাকে।যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো,আরএফএল,প্রাণ,লাভেলো,আড়ং,আবুল খায়ের,ওয়ালটন,বেস্ট ইলেক্ট্রনিক্স,হাতিল,নাদিয়া,ইউনিলিভার,সজিব গ্রুপ ইত্যাদি।
প্রতিবছরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে প্রচুর দেশি-বিদেশি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে অনেকেই ইতিমধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আর ভালো প্রতিষ্ঠানে নিয়োগ পেতে রাখতে হবে খোঁজ।
নিয়োগের জন্য পত্রিকায় তেমন একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় না। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই বেশির ভাগ প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে থাকে। এছাড়া প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজেও বিজ্ঞাপন দেয়।বিভিন্ন চাকরি প্রদানকারী এবং চাকরিপ্রত্যাশীদের ফেসবুক গ্রুপের মাধ্যমেও লোক নিয়ে থাকে। আপনাদের সুবিধার্থে নিচে কিছু উল্লেখযোগ্য কম্পানির ওয়েবসাইট তুলে ধরলাম।
নিচে উল্লেখিত নামগুলির উপর ক্লিক করলেই যেতে পারবেন তাদের ওয়েবসাইটে।
নিয়োগ পেতে হলে অবশ্যই কম্পানির ওয়েবসাইটের পাশাপাশি জবসাইটগুলোতে চোখ রাখতে হবে।ইতিমধ্যে প্রাণ আরএফএল গ্রুপ ২৫০ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহীরা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য যেসব শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরিঃ
১।যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
২।স্নাতক সম্মান পাশ করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন।
৩।যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন তারাও আবেদন করতে পারবেন।
৪।যারা এইচ এস সি পাশ করেছেন বা কলেজে পড়ছেন তারাও আবেদন করতে পারবেন।
![]() |
| ঘরে বসে অরিজিনাল শাওমি পাওয়ার ব্যাংক কিনুন বিডি শপ থেকে। |
চাকুরি পেতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যেসব বাড়তি যোগ্যতা প্রয়োজন সেগুলো হলো,যোগাযোগ দক্ষতা, উপস্থাপনার কৌশল, স্মার্টনেস, উপস্থিত বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব ইত্যাদি।
যেসব সুযোগসুবিধা পাবেন তা হলো, প্রতিষ্ঠানভেদে ১০ থেকে ৩৫ হাজার টাকা,সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা, রাতের খাবার, প্রতিষ্ঠানভেদে মোবাইল খরচ এবং যাতায়াত খরচ,কেউ চাইলে এক মাসের কাজের অভিজ্ঞতা সনদ ইত্যাদি।





I want a job
ReplyDelete