কেহ না জানুক!

নিশিতা সাথী
শিক্ষার্থী,ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

আমি গৃহত্যাগী হইবার চাই নে।তবে জোছনায় ভিজিবার চাই সে কেবলই খুবই একা!কেহ না জানুক আমার মনের সাথে আমার দারুণ প্রেমেন কথন।যখন অনেক বিষন্ন হইবো না চাইতেও তপোবনে বিলাসিতা ভাইবে তোমারে মনে করিবে মোর মন।অম্লান হইবে,দাহ হইবে ভিতর ও বাইরে। তবু বলবো কেউ না জানুক জোছনার সহিত আমার প্রেম হইয়াছে।কেহ না জানুক!

একবার রাইত হইলো,বোধ হয় ঐ নক্ষত্র তখন বেশ তাড়াজনিত কারনে আগে অস্ত যাইত,অমাবস্যার আগমন ঘটিয়া গেছে ধরায়।সদ্য সন্ধে পেরিয়ে আধার নামিয়াছে পশ্চিমা গগনে,খানিক্ষন তাহাই দৃষ্টিগোচর হইলো। পরক্ষণে আমার আরশীতে আগমন ঘটিল  আমার রিক্তের কথন।

কথায় আছে না সবাইরে আমি বোঝাই মোর মন বুঝিবে কিসে!আধারের সাথে আরশীর যোগাযোগ বোধ হয় বেশ ভাল।অমাবস্যায় তার কঠোরতা আরও ততপর হইয়ে উঠিলো।রাত্রি দ্বি-প্রহর হইলো, মনের মধ্যবিন্দু হইতে মোচড় উঠিল বিষের।এ বিষ কেবল আমার আর আমার মনের আত্মার। প্রভুর কাছে সাক্ষাৎ ছলে প্রার্থনা করিলাম তার দরবারে,আশ যে মিটিবে কিসে তার অন্তরায় কেবল তিনি ই জানেন।আমার আশ মিটাও হে প্রভু,আশ মিটাও।
বইটি ১০ ছাড়ে কিনুন এখান থেকে।
শান্ত হে কর মোরে প্রভু।কিসের মোর গৃহত্যাগ কিসের হে দাহ,কোন কথা বাহির হইলো না মুখ থেকে।অশ্রুজল আর বাক্স্বরের যুদ্ধ হইলো আর পরিশেষে অশ্রুজল জয়ের সাধ গ্রহণ করিল।এই যে এতকিছু ঘটিল একজন মানুষের সাথে তা কেহ জানেনা,আমি আর আমার মন জানে।সেই রাত্রিতে গগনে জোছনা ছিল না সাক্ষী নাই কেহই।তবু তনুমন আর আমার ঈশ্বর জানেন এই বিষ কেবল আমার।প্রেমে পরিয়াছি মোর মনের।কেহ না জানুক আমার মনের সাথে আমার দারুণ প্রেম হইয়াছে। কেহ না জানুক!


অরিজিনাল শাওমি স্মার্ট ঘড়ি কিনুন আমাদের বিডি শপ থেকে।

2 comments:

Powered by Blogger.